greensoftdhaka.com
১৪টি অক্ষর · .com
এখনো কোনো বিড নেই
ডোমেইন বিক্রি
ডোমেইনের মার্কেটপ্লেস। নিজের ডোমেইন ফিক্সড প্রাইসে বা ওপেন বিডে বিক্রি করুন, অথবা পছন্দের ডোমেইন কিনুন। যে কেউ বিক্রি করতে পারেন।
মালিকানা যাচাই
লাইভ হওয়ার আগে ডিএনএসে মালিকানা দেখা হয়।
নিরাপদ পেমেন্ট
পেমেন্ট বিক্রেতাকে নয়, জিন্টোহোস্টকে দিন।
ট্রান্সফারে সাহায্য
ডোমেইন আপনার কাছে আসা পর্যন্ত আমরা পাশে থাকি।
সহজ পেমেন্ট
বিকাশ বা ব্যাংক ট্রান্সফারে পেমেন্ট করা যায়।
যাচাই করা ডোমেইনগুলো এখানে আছে। কিনতে বা বিড করতে ডোমেইনটি খুলুন।
বিক্রি না হলে কমিশন নেই। লিস্টিং ফি জমা দেওয়ার সময় একবার দিতে হয়, তবে প্রথম ১০০টি লিস্টিং ফ্রি।
২৫ টাকা
প্রথম ১০০টি লিস্টিং ফ্রি। এখন ফ্রি আছে ৯৭টি।
৮% কমিশন
যাদের জিন্টোহোস্টে অন্তত একটি অর্ডার আছে।
১২% কমিশন
যাদের জিন্টোহোস্টে কোনো অর্ডার নেই।
ক্রেতা পেমেন্ট পাঠালে কমিশন কেটে নেওয়া হয়। বাকি টাকা বিক্রেতা পান।
উদাহরণ: ১০,০০০ টাকায় বিক্রি হলে জিন্টোহোস্টের কাস্টমার পান ৯,২০০ টাকা (কমিশন ৮০০ টাকা), অন্য বিক্রেতা পান ৮,৮০০ টাকা (কমিশন ১,২০০ টাকা).
যে কেউ। বিনামূল্যে কাস্টমার অ্যাকাউন্ট খুলে নিজের ডোমেইন জমা দিন। ডোমেইনটি আপনার নামে নিবন্ধিত হতে হবে।
লিস্টিংয়ের জন্য ২৫ টাকা, তবে প্রথম ১০০টি লিস্টিং ফ্রি। বিক্রি হলে জিন্টোহোস্টের কাস্টমারের জন্য ৮% এবং অন্যদের জন্য ১২% কমিশন, যা ক্রেতার পেমেন্ট এলে কাটা হয়।
ফিক্সড প্রাইসে আপনি দাম ঠিক করেন, ক্রেতা সেই দামে কেনেন। ওপেন বিডে ক্রেতারা বিড করেন এবং আপনি সর্বোচ্চ বিডটি বিবেচনা করেন।
ক্রেতা পেমেন্ট পাঠালে আমরা কমিশন কেটে বাকি টাকা আপনাকে দিই। কীভাবে টাকা পাবেন তা আমরা আপনার সাথে কথা বলে ঠিক করি।
আপনার ডোমেইনের ডিএনএসে আমাদের দেওয়া একটি কোড যোগ করতে হয়। যাচাই শেষ হলে লিস্টিং লাইভ হয়।
বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন এবং কয়েক মিনিটে ডোমেইন জমা দিন।