মূল বিষয়বস্তুতে যান

ডোমেইন বিক্রি

আপনার ডোমেইন, আপনার সম্পদ। সঠিক ক্রেতার কাছে বিক্রি করুন।

ডোমেইনের মার্কেটপ্লেস। নিজের ডোমেইন ফিক্সড প্রাইসে বা ওপেন বিডে বিক্রি করুন, অথবা পছন্দের ডোমেইন কিনুন। যে কেউ বিক্রি করতে পারেন।

বিক্রির জন্য ডোমেইন
৩
ফ্রি লিস্টিং বাকি
৯৭
কমিশন শুরু
৮%

মালিকানা যাচাই

লাইভ হওয়ার আগে ডিএনএসে মালিকানা দেখা হয়।

নিরাপদ পেমেন্ট

পেমেন্ট বিক্রেতাকে নয়, জিন্টোহোস্টকে দিন।

ট্রান্সফারে সাহায্য

ডোমেইন আপনার কাছে আসা পর্যন্ত আমরা পাশে থাকি।

সহজ পেমেন্ট

বিকাশ বা ব্যাংক ট্রান্সফারে পেমেন্ট করা যায়।

বিক্রির জন্য ডোমেইন

যাচাই করা ডোমেইনগুলো এখানে আছে। কিনতে বা বিড করতে ডোমেইনটি খুলুন।

৩টি ডোমেইন

কীভাবে কাজ করে

ক্রেতার জন্য

  1. ডোমেইন বেছে নিনফিক্সড প্রাইসের ডোমেইনে কিনতে চাওয়ার অনুরোধ পাঠান। ওপেন বিডের ডোমেইনে বিড করুন।
  2. পেমেন্ট করুনকীভাবে পেমেন্ট করবেন আমরা জানাব। পেমেন্ট বিক্রেতাকে সরাসরি নয়, জিন্টোহোস্টকে দিতে হয়।
  3. ডোমেইন নিনপেমেন্ট নিশ্চিত হলে ডোমেইন আপনার কাছে ট্রান্সফার হয়। ধাপে ধাপে আমরা সাহায্য করি।

বিক্রেতার জন্য

  1. অ্যাকাউন্ট খুলুনবিনামূল্যে কাস্টমার অ্যাকাউন্ট তৈরি করুন। যে কেউ বিক্রি করতে পারেন।
  2. ডোমেইন জমা দিনআপনার পোর্টালে ডোমেইন, ফিক্সড প্রাইস বা ওপেন বিড বেছে জমা দিন।
  3. মালিকানা যাচাইডোমেইনের ডিএনএসে আমাদের দেওয়া একটি কোড যোগ করুন। যাচাই শেষে ডোমেইন লাইভ হয়।
  4. বিক্রি ও টাকা পাওয়াক্রেতার পেমেন্ট এলে কমিশন কেটে বাকি টাকা আপনাকে দেওয়া হয়।

ফি ও কমিশন

বিক্রি না হলে কমিশন নেই। লিস্টিং ফি জমা দেওয়ার সময় একবার দিতে হয়, তবে প্রথম ১০০টি লিস্টিং ফ্রি।

লিস্টিং ফি

প্রথম ১০০টি ফ্রি

২৫ টাকা

প্রথম ১০০টি লিস্টিং ফ্রি। এখন ফ্রি আছে ৯৭টি।

জিন্টোহোস্টের কাস্টমার

৮% কমিশন

যাদের জিন্টোহোস্টে অন্তত একটি অর্ডার আছে।

অন্যান্য বিক্রেতা

১২% কমিশন

যাদের জিন্টোহোস্টে কোনো অর্ডার নেই।

ক্রেতা পেমেন্ট পাঠালে কমিশন কেটে নেওয়া হয়। বাকি টাকা বিক্রেতা পান।

উদাহরণ: ১০,০০০ টাকায় বিক্রি হলে জিন্টোহোস্টের কাস্টমার পান ৯,২০০ টাকা (কমিশন ৮০০ টাকা), অন্য বিক্রেতা পান ৮,৮০০ টাকা (কমিশন ১,২০০ টাকা).

জেনে রাখুন

  • ডোমেইনটি আপনার নিজের নামে নিবন্ধিত হতে হবে এবং মেয়াদ বাকি থাকতে হবে।
  • মালিকানা যাচাই না হলে লিস্টিং লাইভ হয় না। ডিএনএসে আমাদের দেওয়া কোডটি যোগ করতে হয়।
  • অন্যের ট্রেডমার্ক বা ব্র্যান্ডের নাম এবং আইনবিরোধী বা প্রতারণামূলক নামের ডোমেইন বিক্রি করা যাবে না।
  • ট্রান্সফারের জন্য ডোমেইন আনলক করে ট্রান্সফার কোড দিতে হয়। .bd ডোমেইনের নিজস্ব নিয়ম প্রযোজ্য।
  • ওপেন বিডে সবাই সর্বোচ্চ বিড দেখতে পায়। বিডারের নাম ও ফোন নম্বর প্রকাশ হয় না।
  • নিয়ম না মানলে লিস্টিং বাতিল করার অধিকার আমাদের আছে।

সাধারণ জিজ্ঞাসা

কে ডোমেইন বিক্রি করতে পারে?

যে কেউ। বিনামূল্যে কাস্টমার অ্যাকাউন্ট খুলে নিজের ডোমেইন জমা দিন। ডোমেইনটি আপনার নামে নিবন্ধিত হতে হবে।

কত খরচ হয়?

লিস্টিংয়ের জন্য ২৫ টাকা, তবে প্রথম ১০০টি লিস্টিং ফ্রি। বিক্রি হলে জিন্টোহোস্টের কাস্টমারের জন্য ৮% এবং অন্যদের জন্য ১২% কমিশন, যা ক্রেতার পেমেন্ট এলে কাটা হয়।

ফিক্সড প্রাইস আর ওপেন বিডের পার্থক্য কী?

ফিক্সড প্রাইসে আপনি দাম ঠিক করেন, ক্রেতা সেই দামে কেনেন। ওপেন বিডে ক্রেতারা বিড করেন এবং আপনি সর্বোচ্চ বিডটি বিবেচনা করেন।

আমি কীভাবে টাকা পাব?

ক্রেতা পেমেন্ট পাঠালে আমরা কমিশন কেটে বাকি টাকা আপনাকে দিই। কীভাবে টাকা পাবেন তা আমরা আপনার সাথে কথা বলে ঠিক করি।

মালিকানা কীভাবে যাচাই হয়?

আপনার ডোমেইনের ডিএনএসে আমাদের দেওয়া একটি কোড যোগ করতে হয়। যাচাই শেষ হলে লিস্টিং লাইভ হয়।

আপনার ডোমেইন আজই বিক্রির জন্য দিন

বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন এবং কয়েক মিনিটে ডোমেইন জমা দিন।

হোয়াটসঅ্যাপে কথা বলুন, ২৪/৭